ভিডিও বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৫১ এএম

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

আজ ২৮ অক্টোবর মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই সীমান্তে পাকিস্তানি সেনাদের মেশিনগান পোস্টে গ্রেনেড হামলা চালিয়ে অকার্যকর করেন তিনি। এ সময় শত্রুপক্ষের গুলিতে শহীদ হন এই বীর মুক্তিযোদ্ধা। তার আত্মত্যাগের পথ ধরেই মুক্তিযোদ্ধারা দখল করেন দলই সীমান্ত ফাঁড়ি।

বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দ খালিশপুরে জন্মগ্রহণ করেন। ৭ ভাইবোনের মধ্যে হামিদুর ছিলেন সবার বড়। 

১৯৭১ সালের অক্টোবরের শেষ দিকে কমলগঞ্জের দলই সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তীব্র যুদ্ধ চলছিল। ২৮ অক্টোবর ভোররাতে লেফটেন্যান্ট কাইয়ুমের নেতৃত্বে ১২৫ জন মুক্তিযোদ্ধা চারদিক থেকে পাকিস্তানি সেনাদের অবস্থানে আক্রমণ চালান। প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের সি কোম্পানির সদস্য হিসেবে হামিদুর রহমানও ওই অভিযানে অংশ নেন।

তীব্র গোলাবর্ষণের মধ্যে মুক্তিযোদ্ধারা শত্রুপক্ষের সীমান্ত ফাঁড়ির দিকে এগিয়ে যান। কিন্তু ফাঁড়ির দক্ষিণ-পশ্চিম প্রান্তে পাকিস্তানি সেনাদের মেশিনগানের অবিরাম গুলিতে তাঁদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। তখন মেশিনগান পোস্টটি ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকে।

আরও পড়ুন

তিনি পাহাড়ি খাল দিয়ে বুকে ভর করে শত্রুর অবস্থানের দিকে এগিয়ে যান। পরপর দুটি গ্রেনেড নিক্ষেপ করে মেশিনগান পোস্টে আঘাত হানেন। এরপর শত্রুপক্ষের গুলিতে আহত হলেও থেমে যাননি। গুলিবিদ্ধ অবস্থায় পোস্টে পৌঁছে পাকিস্তানি দুই সেনার সঙ্গে হাতাহাতি যুদ্ধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মেশিনগান পোস্টটি অকার্যকর করতে সক্ষম হন তিনি।

এ সুযোগে মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণ চালিয়ে পাকিস্তানি সেনাদের পরাস্ত করেন এবং সীমান্ত ফাঁড়িটি দখল করেন। তবে বিজয়ের মুহূর্তটি দেখে যেতে পারেননি হামিদুর রহমান। ফাঁড়ি দখলের পর সহযোদ্ধারা তাঁর মরদেহ উদ্ধার করেন। পরে ভারতের ত্রিপুরা রাজ্যের হাতিমেরছড়া গ্রামের একটি পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ধলাই সীমান্তে ঘটনাস্থল এলাকায় চিরসবুজ চা-বাগানের মাঝে স্থাপন করা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধের তথ্য ও চিত্র সমন্বয়ে গড়ে তোলা হয়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘর। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

১

ধানের জমিতে ইটভাটা এক অশনি সংকেত

২

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৮১

৪

ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ২১৬ টাকা

৫

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম আর নেই

৬