ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৪:৩০ পিএম

মার্কিনিদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিনিদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে সৌদি আরবে কর্মরত জরুরি নয়, এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২৩ অক্টোবর ২০২৬ থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে অপ্রয়োজনীয় সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়তে বলা হয়েছে। বিমানবন্দরে হামলার ঘটনার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহারের জন্য মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে বলেও জানিয়েছে দূতাবাস।

আরও পড়ুন

এ ছাড়া সৌদি আরবে সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল ও ভ্রমণে বিঘ্ন ঘটার বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। দেশটির বিমানবন্দর ব্যবহার করার সিদ্ধান্ত নিলে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিনিদের দ্রুত সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১

জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

২

সুন্দরবনে তেলবাহী জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই কার্গো ডুবি

৩

আজ জাতীয় কালো বিড়াল দিবস

৪

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

৫

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

৬