পরিষ্কার আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার
তেঁতুলিযা (পঞ্চগড়) প্রতিনিধি : মেঘমুক্ত কুয়াশা কাটতেই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা মিলছে হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট। নেপাল ও ভারতের সিকিম রাজ্যের সীমান্তে অবস্থিত।
আকাশ পরিস্কার থাকায় এই পর্বতশৃঙ্গের অপরূপ সৌন্দর্য কাক্সিক্ষত দৃশ্য দেখতে পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। এমৌসুমে শরৎ ঋতুতে ৫ থেকে ৭ বার হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দেখা মিলে। তবে মৌসুমের সবচেয়ে ভালো দেখা গেছে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এর আগের সপ্তাহে এতটা স্বচ্ছ আর পরিস্কার কাঞ্চনজঙ্ঘার দেখা মিলেনি।
শরৎ ঋতু শেষ হয়ে হেমন্ত ঋতুর আগমন। তবে প্রকৃতিতে শরতের আভা নীল আকাশে সাদা মেঘের ভেলা এখনো বিরাজমান। আর পর্যটকদের আগমন ঘিরে এলাকায় ক্ষুদ্র দোকান গড়ে ওঠায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয়দের। দীর্ঘ অপেক্ষার পর বরফে ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে খুশি দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা। প্রতিবছর শরৎ ও হেমন্তকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীর ও ডাকবাংলো এলাকায় ভিড় করেন দেশ-বিদেশের পর্যটকরা। পাশাপাশি উপভোগ করেন মহানন্দা নদীর বালুচর ও সবুজ চা-বাগানের প্রাকৃতিক সৌন্দর্য।
ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক লাকী, দিনাজপুরের বেবী ও পাবনার রুদ্র জানান, এর আগেও কাঞ্জন দেখার জন্য এসেছি কিন্তু তখন দেখা পায়নি। আজ কাক্সিক্ষত কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি তেঁতুলিয়ার পরিবেশও মুগ্ধ করছে তাদের।
পর্যটকদের আগমন ঘিরে তেঁতুলিয়ায় তৈরি হয়েছে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ। ডাকবাংলো এলাকায় কেউ বসিয়েছেন চা, বিস্কুট দোকান, কেউ বিক্রি করছেন হালকা নাশতা। পর্যটকদের আনাগোনা বাড়ায় এসব দোকানে বেচাকেনা বেড়েছে। এতে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্ষুদ্র দোকানীরা ফরিদ, নজরুল ও হাবীব জানান, পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের খাবার ও পণ্য নিয়ে দোকান সাজিয়েছেন তারা। পর্যটক সমাগম বাড়ায় তাদের বেচাকেনা ভালো হচ্ছে। তবে সারা বছর পর্যটক আসলে তারা আরও লাভবান হবে।
আরও পড়ুনপঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোন এর এএসআই রুবেল বলেন, পর্যটকদের নিরাপত্তা বিধানে তারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তবে পর্যটক বেশি হওয়ায় যানজট সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।
আকাশ পরিষ্কার হলেই দেখা মেলে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার। পাহাড়ের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ পর্যটক, আর তাদের আগমনে নতুন আয়ের পথ তৈরি হয়েছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। প্রকৃতি ও পর্যটনকে ঘিরে এভাবেই প্রাণচাঞ্চল্য বাড়ছে সীমান্তঘেঁষা সর্ব উত্তরের জনপথ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
মন্তব্য করুন






_medium_1793092003.jpg)
_medium_1793094757.jpg)
_medium_1793095344.jpg)
_medium_1793077487.jpg)