গাজীপুরে শ্রমিক বিক্ষোভের পর স্বাভাবিক যান চলাচল
গাজীপুরের মৌচাকে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার করেছে শ্রমিকরা। ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১ টা ৫০ মিনিটে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে চলে যায় শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে আন্দোলন শুরু করেন। এরপর তারা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এসময় শ্রমিকরা আশপাশের বিভিন্ন ফ্যাক্টরিতে ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। পরে আশপাশের বেশ কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি শান্ত রাখতে ওই সড়কের অনেক কারখানা ছুটি ঘোষণা করে। পরবর্তীতে শ্রমিকরা টাঙ্গাইল মহাসড়কের মৌচাকে অবস্থান নেন। এরপর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুনকালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়ক ছেড়ে চলে গেছে। যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1793093627.jpg)


_medium_1793092003.jpg)
_medium_1793094757.jpg)
_medium_1793095344.jpg)
_medium_1793077487.jpg)