ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০৩:০৯ পিএম

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরার বেলনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামের যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিজানুর রহমান (৪০) নামে অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা সদর উপজেলার ৩ নম্বর কুচুন্দী ইউনিয়নের বেলনগর হাঁস খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ শেখ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত মিজানুর রহমান কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি পপুলার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আব্দুল্লাহ শেখ মোটরসাইকেল নিয়ে মধুখালী বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। অন্যদিকে মিজানুর রহমান মোটরসাইকেলে করে মাগুরা থেকে ওয়াপদা বাজারের দিকে যাচ্ছিলেন। বেলনগর হাঁস খামারের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ শেখকে মৃত ঘোষণা করেন। আহত মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। নিহত আব্দুল্লাহর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে। নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

১

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: নিহত বেড়ে ২

২

পেস এবং স্পিন দুই দিকেই আমরা এখন ভালো অবস্থানে আছি : শান্ত

৩

কুমিল্লার লালমাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৪

ট্রাম্পের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন সাবেক মিস সুইজারল্যান্ড

৫

১৯ বছর পরও সেরা পাঁচে মেসি, ধারেকাছে নেই রোনালদো

৬