ভিডিও মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৭ অক্টোবর, ২০২৬ ০২:৩১ পিএম

অতিপ্রবল ঘূর্ণি ঝড়ে রূপ নিচ্ছে ‘অর্ণব’

অতিপ্রবল ঘূর্ণি ঝড়ে রূপ নিচ্ছে ‘অর্ণব’

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। 

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সোমবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড় অর্ণবে পরিণত হয়। তখন এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। 

আরও পড়ুন

পূর্বাভাসে বলা হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিপ্রবল ঘূর্ণি ঝড়ে রূপ নিচ্ছে ‘অর্ণব’

১

ষষ্ঠ দিনের মতো অবরোধে সাজেক, স্থবির পর্যটন কার্যক্রম 

২

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু

৩

বেপরোয়া গতির নেশায় ঝরছে তারুণ্যের প্রাণ

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৫

সমাজ সংস্কারে দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে: হুইপ আখতারুজ্জামান

৬