কেরানীগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রী শাহনাজ আক্তারকে (৩৩) গলা কেটে হত্যার ঘটনায় তার স্বামী আহসান উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকার আমবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন। তিনি জানান, স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন আহসান উল্লাহ। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো। এর জেরে গত ৮ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ ঢাল এলাকার নিজ বাড়ির শয়নকক্ষে ধারালো ছুরি দিয়ে শাহনাজের গলা কেটে হত্যা করেন তিনি। পরে পালিয়ে যান আহসান উল্লাহ। নিহত শাহনাজ আক্তার বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া এলাকার আলতাফ হোসেন সরদারের মেয়ে। এ ঘটনায় তার ভাই মো. আনোয়ার হোসেন (৩৯) বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুনপুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন আরও বলেন, পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আহসান উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আহসান উল্লাহকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1793019076.jpg)