ভিডিও সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৬ অক্টোবর, ২০২৬ ০৬:৪৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় আসামি মোজামের যাবজ্জীবন, ২৩ বছর পর রায়

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় আসামি মোজামের যাবজ্জীবন, ২৩ বছর পর রায়

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় ২৩ বছর পর আসামি মোজামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামি মোজাম পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের মৃত মোসলেমের ছেলে। সে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, পাঁচবিবি উপজেলার কুসুম্বা গ্রামের দিলীপ কুমারের স্ত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো একই গ্রামের মোজাম। বিষয়টি স্ত্রী স্বামীকে জানালে মোজাম ক্ষিপ্ত হয়ে দিলীপকে মারধর করে। তারপর ২০০৩ সালের ২০ মে রাতে দিলীপ প্রস্রাব করতে বাহির গেলে মোজাম পূর্বপরিকল্পনা অনুযায়ী এক সহযোগীকে নিয়ে ঘরে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

আরও পড়ুন

পরে দিলীপ ঘরে এলে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে পুলিশ হত্যার সত্যতা পায়।

এ ঘটনায় পঁচবিবি থানার তৎকালিন এসআই জাহাঙ্গীর আলম পাশা বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার (২৬ অক্টোবর) এই রায় দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলায় আসামি মোজামের যাবজ্জীবন, ২৩ বছর পর রায়

১

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ও সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

২

গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা

৩

বগুড়ার দুপচাঁচিয়ার লোটোর ম্যানেজার পিন্টু হত্যার আসামির জামিন নামঞ্জুর

৪

বগুড়ার শেরপুরে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

৫

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বাড়ছে বিমান চলাচলের ঝুঁকি: বিমান বাহিনী প্রধান

৬