ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৪ অক্টোবর, ২০২৬ ০৯:০৬ পিএম

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বগুড়া সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার (২৪ অক্টোবর) বগুড়া মহানগরের ১নং ও ১৭ ওয়ার্ডে পরিছন্নতা অভিযান হয়।

পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে ছিলেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম. ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সালমা আক্তার, বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, বগুড়া মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু, ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মইনুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, ১৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বাধীন, আব্দুল বাছেদ প্রমুখ।

আরও পড়ুন

পরিচ্ছন্নতা অভিযানে বগুড়া সিটি প্রশাসক এম আর  ইসলাম স্বাধীন বলেন, নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ জরুরি। নগরবাসীর বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পাশাপাশি নিজের বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

১

১৫ বছর পর নিজ জমিতে গেল শেরপুরের শাহ-বন্দেগী ইউপি অফিস

২

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ

৩

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, মিলেছে সোনা-রুপাও

৪

বগুড়ার মিন্টুকে কুষ্টিয়ায় হত্যার অভিযোগ সাড়ে ৭ বছর পর মামলা, তদন্তের নির্দেশ পিবিআইকে

৫

বডিবিল্ডিং কখন জায়েজ কখন নাজায়েজ? জানুন শরয়ী বিধান

৬