ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:৪৫ পিএম

ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে জামায়াত: এমপি খোকন

ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে জামায়াত: এমপি খোকন

জামায়াতে ইসলামী ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনেই ক্ষমতায় আসার সুযোগ হারিয়েছে জামায়াত।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার এ.সি. নর্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খোকন তালুকদার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ কোটি মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সেই চেষ্টা করছেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে চায় এবং সে জন্য যেকোনো পথেই ক্ষমতা অর্জন করতে চায় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন- আমি মনে করি, আমাদের ক্ষমতায় থাকা বড় কথা নয়; বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখা দরকার। জামায়াত কী করল, সেদিকে আমি খেয়াল করব না। আমি চাই, মানুষ কীভাবে ভালো থাকবে, সেই বিষয়টিকে গুরুত্ব দিতে।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজ ও অজয় কৃষ্ণ।

এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে জামায়াত: এমপি খোকন

১

রাজধানীর আসাদগেটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে, চাকুসহ গ্রেপ্তার ৩

২

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

৪

ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

৫

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

৬