ভিডিও বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২১ অক্টোবর, ২০২৬ ০১:৪৫ পিএম

সৌদি আরবের পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

সৌদি আরবের পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনায় ফের ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনি হুথি গোষ্ঠী। তবে আকাশে থাকা অবস্থাতেই সেই ড্রোন আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট।

সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এক্সবার্তায় তিনি বলেছেন, বুধবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং মদিনার দিকে ধেয়ে আসা ৫টি ড্রোন আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি জোট। হুথি বিদ্রোহীরা এসব ড্রোন নিক্ষেপ করেছিল। সাম্প্রতিক সময়ে এর আগে মদিনাকে লক্ষ্য করে আরও দু’বার ড্রোন হামলা করেছিল হুথিরা। সেসব ড্রোনও আটকে দিয়ে ধ্বংস করা হয়েছিল।

আরও পড়ুন

সেপ্টেম্বর থেকে সৌদি আরবের সামরিক, ও অর্থনৈতিক অবকাঠামোতে হামলা শুরু করেছে হুথি বিদ্রোহীরা এবং সৌদির বেশ ক্ষয়ক্ষতি সাধনেও সক্ষম হয়েছে। লোহিত সাগরের উপকূল এবং এ সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালি গত মাসে দখল করেছে হুথিরা। এর ফলে বিদেশে সৌদির তেল রপ্তানি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

১

দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইনের গোলে জিতলো লিভারপুল

২

মোদীর বাসভবনের কাছে শতবর্ষী মসজিদ উচ্ছেদের নির্দেশ

৩

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

৪

ফোডেনের হ্যাটট্রিক ম্যানসিটির গোল উৎসব

৫

পাবনার ভাঙ্গুড়ায় রেলওয়ে বড়াল ব্রিজে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

৬