ভিডিও মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৬ ০৩:৩৯ পিএম

প্যারিসে দাঙ্গার মধ্যে মেসির একাধিক স্মারক চুরি

প্যারিসে দাঙ্গার মধ্যে মেসির একাধিক স্মারক চুরি

স্পোর্টস ডেস্ক : প্যারিসে চলমান দাঙ্গা ও সহিংসতার প্রভাব পড়েছে ফুটবল অঙ্গনেও। ফরাসি রাজধানীর কেন্দ্রস্থলে প্লাস দে লা রিপাবলিক এলাকার কাছে ভাঙচুর ও বিশৃঙ্খলার মধ্যে একটি দোকান থেকে লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চুরি হওয়া স্মারক দুটি প্রদর্শন করতে দেখা যায় দুই ব্যক্তিকে। খবর : স্প্যানিশ গণমাধ্যম এএস।

ভিডিওতে দেখা যায়, মুখ ঢাকা দুই ব্যক্তি গর্বের সঙ্গে ক্যামেরার সামনে বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড তুলে ধরছেন। দুটি স্মারকই আর্জেন্টাইন মহাতারকা মেসির স্বাক্ষরসংবলিত। ফলে এগুলোর আর্থিক মূল্যের পাশাপাশি রয়েছে বিশাল ঐতিহাসিক ও আবেগীয় গুরুত্ব। প্যারিসের বিভিন্ন স্থানে চলমান ভাঙচুর ও সহিংসতার মধ্যেই এই চুরির ঘটনা ঘটেছে। বিক্ষোভ ও বিশৃঙ্খল পরিস্থিতিতে বিপুলসংখ্যক মানুষ রাস্তায় নেমেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দুই হাজারে পৌঁছেছে। তবে একই সময়ে পাঁচ লাখেরও বেশি মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন বলেও দাবি করা হয়েছে।

ফুটবল স্মারক সংগ্রাহকদের কাছে মেসির ব্যবহৃত ও স্বাক্ষর করা জার্সির চাহিদা বরাবরই বেশি। ম্যাচের গুরুত্ব, ওই ম্যাচে মেসির পারফরম্যান্স, জার্সির অবস্থা এবং সংগ্রাহকদের আগ্রহের ওপর নির্ভর করে এসব স্মারকের দাম নির্ধারিত হয়। প্রতিবেদন অনুযায়ী, তিন বছর আগে কাতার বিশ্বকাপে পরা মেসির ছয়টি জার্সি নিলামে বিক্রি হয়েছিল মোট সাত অঙ্কের ডলারের মূল্যে। প্রতিটি জার্সির দাম এক মিলিয়ন ডলারেরও বেশি ছিল বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের এসব জার্সি নিলামের বাজারে নতুন রেকর্ড গড়েছিল।

আরও পড়ুন

চুরি হওয়া বার্সেলোনার জার্সি ও আর্মব্যান্ডের প্রকৃত মূল্য নির্ধারণ করা কঠিন। তবে মেসির স্বাক্ষর থাকায় এগুলোর সংগ্রহমূল্য কয়েক হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে, স্মারক দুটি উদ্ধার না হলে কালোবাজারে এগুলো বিক্রির আশঙ্কাও রয়েছে।

এদিকে প্যারিসের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামনে রয়েছে চ্যাম্পিয়নস লিগে পিএসজি ও বার্সেলোনার ম্যাচ। মেসির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ দুই ক্লাবের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও তুঙ্গে। তবে শহরের অস্থিরতা সত্ত্বেও ম্যাচটি আয়োজন নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে দাঙ্গার মধ্যে মেসির একাধিক স্মারক চুরি

১

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

প্রধানমন্ত্রীর জনসভার আগেই পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ

৩

সরকার পতন নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই : শশী থারুর

৪

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন : জামায়াত আমির

৫

কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধ চাচার খণ্ডিত মরদেহ উদ্ধার

৬