আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা ফুটবলারসহ মিসরের দুই কোচ নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর শাস্তির মুখে পড়েছে মিসর।
ম্যাচে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার জেরে দেশটির প্রধান কোচ হোসাম হাসান, তার যমজ ভাই ও দলের কর্মকর্তা ইব্রাহিম হাসান এবং ফুটবলার মোস্তফা জিকোকে নিষিদ্ধ করা হয়েছে। দুই কোচের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, আর জিকোকে মাঠের বাইরে থাকতে হবে পাঁচ ম্যাচ।
আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মিসর। এরপর লিওনেল মেসির দল দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় তুলে নেয়। তবে সেই জয়ে মিশে আছে অনেক বিতর্ক। ম্যাচ শেষে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল মিসর।
মিসরের প্রধান কোচ হোসাম হাসান এবং তার যমজ ভাই ইব্রাহিম হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে আগামী নভেম্বরে মালাউইয়ের বিপক্ষে দুটি ম্যাচেই দলের ডাগআউটে থাকতে পারবেন না তারা। এ ছাড়া ২০২৭ সালের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচেও দায়িত্ব পালন করতে পারবেন না হোসাম ও ইব্রাহিম। আজ মিসরের ফুটবলার মোস্তফা জিকোকে আরো কঠিন শাস্তি দিয়েছে ফিফা। তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আরও পড়ুনআর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিতভাবে হারের পর জিকো বলেছিলেন, ‘রেফারি অন্যায় করেছেন। তিনি একদমই ন্যায্য ছিলেন না। তিনি একজন জালিম (অত্যাচারী)। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার যে, তিনি অবিচার করেছেন।’ এ ছাড়া ম্যাচ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি একটি পাতানো ম্যাচ ছিল। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট।’
নিষেধাজ্ঞার ফলে মোস্তফা জিকো মালাউইয়ের বিপক্ষে দুটি এবং অ্যাঙ্গোলা ও দক্ষিণ সুদানের বিপক্ষে একটি করে ম্যাচ খেলতে পারবেন না। এই চার ম্যাচের পরও জিকোর নিষেধাজ্ঞার একটি ম্যাচ বাকি থাকবে। সেটি কার্যকর হবে মিসরের পরবর্তী প্রতিযোগিতার প্রথম ম্যাচে।
মন্তব্য করুন

_medium_1792484387.jpg)
_medium_1792483968.jpg)
_medium_1792481276.jpg)
_medium_1792480595.jpg)


_medium_1792483820.jpg)
_medium_1792488260.jpg)