ভিডিও রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৮ অক্টোবর, ২০২৬ ০৬:৪১ পিএম

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, এক নারীসহ গ্রেপ্তার আরও ৪

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, এক নারীসহ গ্রেপ্তার আরও ৪

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় এক নারীসহ আরও চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। এ নিয়ে এ ঘটনায় মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম (মিডিয়া) গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সদর মেট্রো থানার পূর্ব চান্দনা এলাকার জসিমের ছেলে আকাশ হোসেন (২৩), মৃত আব্দুস সোবহানের ছেলে রাজিব (২৩), সন্দিগ্ধ আসামি মৃত রবিনের ছেলে নাজমুল হোসেন নাদিম এবং রথখোলা এলাকার মৃত হরমুজ মিয়ার মেয়ে শিউলি আক্তার সুমি (৩৫)।

রোববার ভোরে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পূর্ব চান্দনা (কবরস্থান) সংলগ্ন রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, গত (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা রেলওয়ে থানাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের দক্ষিণ মাথা হতে ইয়াবাসহ আনিছ (১৯) এবং শিমলা আক্তার বৃষ্টিকে (২২) আটক করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।

আটককৃত আসামিদেরকে ছিনিয়ে নেয়ার জন্য আসামিরা জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ ঘটনায় রেলওয়ে পুলিশ ফাড়ির এটিএসআই নুরুল ইসলাম ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য এসআরবি-১ গাজীপুর বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। পরে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পূর্ব চান্দনা (কবরস্থান) সংলগ্ন রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জিএমপির সদর মেট্রো থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্লাটফর্ম থেকে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করে স্টেশনে দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে পুলিশ। পরে তাদেরকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। দু’জনকে আটকের খবর পেয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। তারা আটক দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এটিএসআই নূরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান আহত হন। তারা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, এক নারীসহ গ্রেপ্তার আরও ৪

১

জামালপুরে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

২

ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২২ অক্টোবর

৩

উচ্ছেদ অভিযানের পর আবারও হকারদের দখলে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের ফুটপাত

৪

ডব্লিউএইচও’র পদ পেতে জালিয়াতি : পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

৫

দুর্গার সাজে পরীমনি, মুগ্ধ ভক্তরা

৬