ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৯:৩১ পিএম

সবার আগে সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হবে : মির্জা ফয়সল আমীন

সবার আগে সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হবে : মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেছেন, উন্নয়ন তো হবেই, সাড়ে তিন হাজার কোটি টাকার বরাদ্দ আছে। উন্নয়ন না হয়ে যাবে কোথায়? তবে সবার আগে আমাদের সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হবে।

আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, ২৯ তারিখের পর এই এলাকায় আর কোনো মাদক থাকবে না। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় মাদক ও জুয়ার সামাজিক ক্ষতির কথা তুলে ধরে মির্জা ফয়সল আমীন বলেন, মাদকের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সন্তানের মাদকাসক্তির কারণে মা-বাবারা অসহায় হয়ে পড়ছেন। মাদকের পাশাপাশি জুয়া ও ক্যাসিনোও ছড়িয়ে পড়ছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এসব বন্ধ করতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে তা সম্ভব।

আরও পড়ুন

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের পাশাপাশি নেতৃত্বের সদিচ্ছার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সামাজিক আন্দোলনের পাশাপাশি নেতার সদিচ্ছাও জরুরি। নেতা যদি চান মাদক থাকবে না, তবে এলাকায় মাদক থাকতে পারে না। পথসভায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে সমাজ থেকে মাদক ও জুয়া নির্মূল করতে হবে : মির্জা ফয়সল আমীন

১

পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

২

অডিট বিভাগে জনবল নেবে মেঘনা গ্রুপ, থাকছে না বয়সসীমা

৩

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে সিএনজিতে দুর্বৃত্তদের আগুন

৫

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

৬