ভিডিও শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:২১ পিএম

বগুড়ায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

শহর প্রতিনিধি : বগুড়া সদর উপজেলার শাখারিয়ায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে মিঠু মিয়া নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়। মিঠু মিয়া কাদিমপাড়া এলাকার মাদরাসা পাড়ার আব্দুল আকন্দের ছেলে।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় পল্লীমঙ্গল হাইস্কুল মাঠে খেলা দেখতে গিয়ে তিনি আর বাড়ি ফিরেননি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন তার পরিবারের লোকজন। পরে আজ শনিবার সকালে তার লাশ ধানক্ষেতে দেখতে পাওয়া যায়। প্রতিবেশীদের  প্রাথমিক ধারনা অতিরিক্ত ঋণের বোঝা সইতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। বাড়িতে পরিবারের সদস্যদের সাথে তার কোনো বিরোধ বা ঝামেলা নেই বলে জানা গেছে। 

আরও পড়ুন

বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নাজিম উদ্দীন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে   বলেন,  মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ধানক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

১

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

২

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর

৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

৪

নিজ কলেজ প্রাঙ্গণ গেলেন প্রধানমন্ত্রী

৫

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে ছিন্নভিন্ন দেহ

৬