বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে ছিন্নভিন্ন দেহ
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামের এক নারী মারা গেছেন। মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটগামী পদ্মরাগ (টি ওয়ান আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। রেললাইন থেকে মরদেহটি সরিয়ে নেওয়ার আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
আরও পড়ুনস্টেশন মাস্টার সাজেদুর রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পদ্মরাগ ট্রেনে কাটা পড়া মরদেহের ওপর দিয়ে সকালে ৪৯০/২ ডাউন কলেজ ট্রেন নামে পরিচিত ট্রেনটি ওই মরদেহটি সরানোর আগেই চলে আসে, এতে ট্রেনটি মরদেহটির উপর দিয়ে দ্বীতিয়বার অতিক্রম করে। মরদেহ বর্তমানে স্টেশনে আছে। আইনি প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন


_medium_1792227965.jpg)
_medium_1792220368.jpg)

_medium_1792222467.jpg)
_medium_1792221732.jpg)
_medium_1792229089.jpg)
_medium_1792228920.jpg)
_medium_1792228411.jpg)