ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ অক্টোবর, ২০২৬ ০৮:৫২ পিএম

বগুড়ার শেরপুরে মারপিট থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

বগুড়ার শেরপুরে মারপিট থামাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, বাবা-ছেলে গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাইকে মারধর করার সময় মারপিট থামাতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো বগুড়ার ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের বাসিন্দা কাওসার আলী (২৬) ও তার বাবা তোজাম সরকার (৫৫)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার ইজাহার সূত্রে জানা যায়, নিহত সিরাজের ভাই ছানোয়ার হোসেনের (৫০) কাছে তোজাম সরকার টাকা পেত। ওই পাওনা টাকা আদায়ের জন্য গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাওসার আলী ও তার বাবা তোজাম সরকার ছানোয়ার হোসেনের বাড়িতে গিয়ে টাকা চায়। ছানোয়ার হোসেন কয়েক দিন সময় চাইলে তারা উত্তেজিত হয়ে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে মারধর করতে থাকে। ছানোয়ারের চিৎকার শুনে সিরাজ গিয়ে মারামারি থামানোর চেষ্টা করে।

এ সময় সিরাজের উপরও হামলা চালানোর একপর্যায়ে কাওসার আলী সিরাজের বুকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে গিয়ে বুকের নিচের ডান পাশে আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে নিহত সিরাজের লাশ উদ্ধার করে নিয়ে আসে।

আরও পড়ুন

এ ঘটনায় নিহত সিরাজের ছেলে মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করলে মামলার আসামি কাওসার আলী ও তোজাম সরকারকে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে। তাদেরকে শুক্রবার জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এই ঘটনায় শেরপুর থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১

প্রধানমন্ত্রী ২০ অক্টোবর রংপুরে পূজামন্ডপ পরিদর্শনে আসছেন

২

নাটোরের লালপুরে পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান

৩

বগুড়ার আদমদীঘিতে সালিশ-বৈঠকের ভিডিও করায় বসতবাড়িতে হামলা খড়ের পালায় আগুন

৪

যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মাননা ও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ পেলেন সংগীতশিল্পী অংকন ইয়াসমিন

৫

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, বিপাকে ১৬ হাজার ৬২০ যাত্রী

৬