দেশের অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে এবং কৃষকের ভাগ্যোন্নয়নে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। একইসঙ্গে বিষমুক্ত, নিরাপদ এবং আন্তর্জাতিক মানের কৃষিপণ্য উৎপাদনে গবেষক ও বিজ্ঞানীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. সেলিম খান।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের মূল সমস্যা হলো কৃষকের উৎপাদিত পণ্যের বাজার ব্যবস্থাপনা। কখনো অধিক উৎপাদনের ফলে উপযুক্ত সংরক্ষণের অভাবে পণ্য পচে যায়, আবার কখনো বাজারে ঘাটতি তৈরি হলে ভোক্তাকে চড়া দামে তা কিনতে হয়।
বাজারের অস্থিরতার চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বাজারে টমেটোর কেজি অনেক বেশি দামে বিক্রি হলেও ভরা মৌসুমে সঠিক দাম না পেয়ে তা খেতেই পচে নষ্ট হয়।
গভর্নমেন্ট ও বাজার ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকের কোন পণ্য কতটুকু উৎপাদিত হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্য বা রেজিস্ট্রি সরকারের কাছে থাকবে। এর ফলে চাহিদা অনুযায়ী সঠিক দামে পণ্য বেচাকেনার একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
আরও পড়ুন
নিউজ ডেস্ক








