সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া খাতুন (৭০) কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
ঘটনার পর প্রতিবেশীরা ছেলেকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে নুরু আলমকে আটক করে থানায় নিয়ে যায়৷
আরও পড়ুনএদিকে, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেইসাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ জানান, ছেলের মা ও স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে কিছুদিন আগে স্ত্রী-সন্তান বাড়ি ছেড়ে চলে যায়। এই কারণে ছেলে মায়ের প্রতি ক্ষুব্ধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা, পারিবারিক এই কলহের জেরে নুরু আলম তার মাকে কুপিয়ে হত্যা করতে পারে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








