ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ অক্টোবর, ২০২৬ ১২:৫৩ পিএম

ইতিহাদে ম্যানসিটি’র জালে পিএসজি’র চার গোল

 ইতিহাদে ম্যানসিটি’র জালে পিএসজি’র চার গোল ইতিহাদে ম্যানসিটি’র জালে পিএসজি’র চার গোল

স্পোর্টস ডেস্ক : আর্লিং হালান্ডের জোড়া গোলেও রক্ষা পেল না ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-২ গোলে হেরেছে ইংলিশ ক্লাবটি।

৩৫ মিনিটের মধ্যেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা তিনবার স্বাগতিক ম্যানচেস্টার সিটির জাল খুঁজে নেয়। গোল তিনটি করেন দেজিরে দুয়ে, উসমান দেম্বেলে ও ভিতিনহা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা দেয় সিটি। আরলিং হালান্ড জোড়া গোল করলেও সেটি যথেষ্ট ছিলো না। ৫৩ মিনিটে গোল করে এক গোলের ব্যবধান কমান নওরোজিয়ান তারকা। কিন্তু ৬৭ মিনিটে আবারও গোলের দেখা পায় পিএসজি।

মাগনেস আকলিউশ গোল করলে কিছুক্ষণের জন্য তিন গোলের ব্যবধান ফিরিয়ে আনে ফরাসি ক্লাবটি। ৭৫ মিনিটে হালান্ড দ্বিতীয় গোল করলেও হার এড়ানো যায়নি। শেষ দিকে ফেররান তোরেসের পেনাল্টি ঠেকিয়ে পিএসজির পঞ্চম গোল হজম করা থেকে দলকে বাঁচান দোন্নারুম্মা। ৪-২ ব্যবধানে হেরেই স্বাগতিকরা মাঠ ছাড়ে। তবে দুর্দান্ত জয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যাচ্ছে প্যারিসের ক্লাব পিএসজি। 

আরও পড়ুন

গত মাসে স্বাধীন কমিশনের রায়ে আর্থিক অনিয়মের ১০০টির বেশি অভিযোগে দোষী সাব্যস্ত হয় সিটি। সেই রায়ের বিরুদ্ধে আপিলে সফল হতে না পারলে ক্লাবটিকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা মে মাসে ক্লাব ছাড়ার পর প্রথমবার ইতিহাদ স্টেডিয়ামে ফেরেন। ক্লাবের চাপে থাকা চেয়ারম্যান খালদুন আল মুবারক ও প্রধান নির্বাহী ফেরান সোরিয়ানোর পেছনে বসে ম্যাচ দেখেন তিনি। উপস্থিতির মাধ্যমে ক্লাবের প্রতি সংহতির বার্তাও দেন গার্দিওলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাদে ম্যানসিটি’র জালে পিএসজি’র চার গোল

১

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের চার বছরের কারাদণ্ড

২

রাতের আঁধারে বগুড়া এনসিপি’র জেলা কার্যালয়ে আগুন

৩

পরিবহনে নিষ্ঠুরতা ও মৃতছাগলের মাংসের বাজার

৪

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

৬