বগুড়ায় পর্নোগ্রাফি ও মাদক মামলার ২ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : এসআরবি-১২ বগুড়ার সদস্যরা পৃথক দুটি অভিযান চালিয়ে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি রাজু ইসলাম (২৭) এবং মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম (৫০)কে গ্রেফতার করেছে।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (১৪ অক্টোবর) ভোরে বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকোরিয়া এলাকায় জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামি রাজু ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি সোনাতলার কর্নিপাড়ার মোঃ বাবলু মিয়ার ছেলে।
অপরদিকে, একইদিন ভোর ৫টার দিকে বগুড়া সদরের ঝোঁপগাড়ি এলাকায় আরো একটি অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনতিনি বগুড়া মহানগরের সুলতানগঞ্জ পাড়ার গোয়ালগাড়ি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন








