বগুড়ায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টিসিবি’র পণ্য বিতরণ, এ মাসেই মিলবে দুইবার
স্টাফ রিপোর্টার: স্মার্ট কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পণ্য বিতরণ কার্যক্রমে গত সেপ্টেম্বর মাসে বগুড়ার সুবিধাভোগীরা কোন পণ্যই পাননি। স্বল্প দামের এসব পণ্য গত মাসে না পেয়ে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের সুবিধাভোগী পরিবার।
গত মাসে টিসিবি’র বিতরণকৃত পণ্যের মধ্যে চিনির সরবরাহ না থাকায় বিতরণ কার্যক্রম বন্ধ ছিল বলে জানিয়েছেন বগুড়া কার্যালয়ের প্রধান। চলতি মাসে স্মার্ট কার্ডে দুইবার পণ্য দেওয়া হবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এদিকে বাজারে সয়াবিন তেলসহ মসুরের ডাল, চিনির বাড়তি দামের কারণে এসব নিম্ন আয়ের মানুষের বড় স্বস্তির জায়গা টিসিবি’র পণ্য।
বগুড়াতে ১ লাখ ৬৩ হাজার টিসিবি ফ্যামিলি কার্ডধারী চলতি মাসের অর্ধেক পেরিয়ে যাওয়ার পরেও সরকারের ভুর্তকির এসব পণ্য না পেয়ে কষ্টে পড়েছেন। প্রতি মাসে নিয়মিত পণ্য পাওয়ার পর হঠাৎ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে ড়েছেন এসব পরিবারের সদস্যরা।
আরও পড়ুনজানতে চাইলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র বগুড়া অফিস প্রধান উপ-পরিচালক হাবিবুর রহমান বলেন, বগুড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আগের মতই ১ লাখ ৬৩ হাজার ফ্যামিলি কার্ডধারীরা সয়াবিন, তেল, চিনিসহ অন্যান্য পণ্য পাবেন।
এই কর্মকর্তা বলেন, গত মাসে চিনির বরাদ্দ না থাকায় দেশের ১ কোটি কার্ডধারী পরিবারের ২০ লাখ পরিবার এই সুবিধা পায়নি। তবে গত মাসের পণ্য এ মাসে দুই ধাপে দেওয়া হবে। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়ার পর মাসের শেষে দ্বিতীয় ধাপে আবার পণ্য পাবেন এসব কার্ডধারী সুবিধাভোগীরা।
মন্তব্য করুন







