ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ০৮:১১ পিএম

বগুড়ায় স্কুলশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

বগুড়ায় স্কুলশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

শহর প্রতিনিধি : বগুড়ায় বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মো. আবু রায়হানকে লাঞ্ছিতের প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে স্কুলের প্রবেশমুখে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষকগন এ ঘটনার তীব্র নিন্দা এবং শিক্ষকদের পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবি করেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে পাশ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। কিন্তু এই ঘটনায় শিক্ষকসমাজ কলঙ্কিত হয়েছে। অভিভাবকেরা সন্তানদের চলাফেরা ও আচরণের প্রতি সযত্ন খেয়াল না রাখলে এমন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়ানো কঠিন। প্রাতিষ্ঠানিক ও আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে টিসি দেওয়া হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এতে আরও বক্তব্য রাখেন-প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ দুলাল হোসেন (কলেজ শাখা) ও শফিকা আকতার (স্কুল শাখা), সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম, সাইফুল আলম, নাসরিন আক্তার, সুবহানা কুলসুম, প্রভাষক আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, মোত্তালিব মিয়া, সহকারী শিক্ষক আরিফুর রহমান, হোসনে মুবিনা, রাশেদুল ইসলাম, তৌহিদা বেহেতেরীন, মাহমুদা আক্তার, শিল্পী আকতার, শামিমা আকতার, নুরুল হক, নুরুন্নবী, তাজমিলুর রহমান প্রমুখ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, শিক্ষককে পেটানোর ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, এই ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তার বাবা মো. বিপুল মিয়া।

আরও পড়ুন

পেশায় ট্রাকচালক এই অভিভাবক বলেন, এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটাবে ভাবতেই পারিনি। ঘটনার দিন মাগরিবের সময় দোকান থেকে টাকা নিয়ে সে বের হয়ে যায়, তারপর থেকে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এই ন্যাক্করজনক হামলার ঘটনা ঘটায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী। শ্রেণি কক্ষে শৃঙ্খলা ভঙের কারণে শিক্ষক তাকে সতর্ক করে অভিভাবককে স্কুলে নিয়ে আসতে বলেছিলেন।

এরই জের ধরে ওই শিক্ষার্থী শিক্ষকের ওপর হামলা চালায়। লাঠির আঘাতে শিক্ষকের থুতনি কেটে আটটি সেলাই দেওয়া হয় এবং ঘাড়ে গুরুতর জখম হয়। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে এবং থানায় অভিযোগ দায়ের করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্কুলশিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

১

বগুড়ায় জুলাই শহীদের ছবি শুধু ব্যানারেই, বাস্তবে খোঁজ রাখে না কেউ

২

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়নকাজের আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

৪

বগুড়ার  আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

৫

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতি না থাকায় জনদুর্ভোগ

৬