ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৬ ১১:১০ এএম

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বেবিচকের সবশেষ তথ্যমতে, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি, সালামএয়ারের ৪টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি এবং ফ্লাইদুবাইয়ের ৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন

প্রাপ্ত হিসাব অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে মোট প্রভাবিত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬টি। এসব ফ্লাইটের যাত্রীদের ভ্রমণসূচিতে বিঘ্ন ঘটেছে। অপরদিকে সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

১

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ

২

সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ইনু

৩

মধ্যরাতে রাজধানীতে যৌথ বাহিনীর ব্লক রেইড, গ্রেফতার ৩৪৪

৪

বগুড়া মহানগরে জানালার গ্রীল কেটে দুঃসাহসিক চুরি 

৫

পূজা উদ্বোধনে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা

৬