ভিডিও মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৬ ০৯:৩৬ পিএম

সৌদির দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মামগামী বিমানের সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর আগে সোমবার ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত করা হয়।  
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 
এতে বলা হয়, বাতিল হওয়া ফ্লাইটসমূহের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। তবে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত ও বাংলাদেশে ফিরতে যাত্রীরা জেদ্দা এবং মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। 
 
এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত

১

আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

২

অভিজ্ঞতা ছাড়াই ২০০ কর্মী নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট

৩

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ আর নেই

৪

প্রতিপক্ষকে ভয় দেখাতে থানার সামনে বসে চাকু হাতে ভিডিও, কিশোর গ্রেফতার

৫

কক্সবাজার থেকে ইয়াবা ও কুড়িগ্রাম থেকে গাঁজার চালান ঢুকছে বগুড়ায়, ডিএনসি’র দেড় হাজার অভিযানে গ্রেফতার ৬৬৪ কারবারি

৬