চাঁপাইনবাবগঞ্জে জেসমিন নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে জেসমিন খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাজাহানপুর ইউনিয়নের চর শেখালী ডৌডাপাড়া গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক শিশু সন্তানের জননী ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে স্বামীর বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে বাঁশের তীরের সাথে রশির ফাঁস দেন জেসমিন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেলে প্রতিবেশেীদের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুনসদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্ত প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন







