ভিডিও সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৬ ১০:৪৮ এএম

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার  (১২অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ এ তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৮১ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩০ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন

অভিযানকালে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০৮৭২ পিস ইয়াবা, ২ টি মোবাইলফোন ও নগদ ৩৫২০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪

১

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

২

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৩

নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি

৪

দিনাজপুরে জমে উঠছে পূজার কেনাকাটা

৫

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

৬