নাটোরের সিংড়ায় উদ্বোধনের পরও সড়কের নির্মাণ কাজ শুরু হয়নি
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উদিশা গ্রামে প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।
ফলে সড়কটি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন সড়কটির উন্নয়নকাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এদিকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গতকাল রোববার নিজ উদ্যোগে সড়ক সংস্কার করে গ্রামের কিছু মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতারদিঘী ইউনিয়নের উদিশা গ্রামে হাজারো মানুষের বসবাস। গ্রামবাসীর যাতায়াত, কৃষিপণ্য পরিবহণসহ দৈনন্দিন নানা প্রয়োজনে সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কটির নির্মাণকাজ উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছিল।
তবে উদ্বোধনের পরও কাজ শুরু না হওয়ায় সেই আশা এখন হতাশায় রূপ নিচ্ছে। বিশেষ করে কৃষিনির্ভর এলাকার মানুষের জন্য ভালো যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত না হওয়ায় স্থানীয়দের স্বাভাবিক চলাচল ও কৃষিপণ্য পরিবহণে ভোগান্তি তৈরি হয়েছে।
আরও পড়ুনস্থানীয় বিএডিসি সূত্রে প্রকাশ, ২০২২-২৩ অর্থ বছরে স্থাপনদিঘী বাজার থেকে উদিশা গ্রামের ব্রিজ পর্যন্ত ১হাজার ৩৫০ কিলোমিটার রাস্তা উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক।
পরে রাস্তার দু’ধারে কয়েকটি পুকুর থাকায় সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে গাইড ওয়াল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গাইড ওয়াল না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ফেরত চলে যায়।
মন্তব্য করুন






