ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৯:২১ পিএম

নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন সীমানা প্রাচীরের কিছু অংশ ভেঙে ফেলা ও দপ্তরি কাম নৈশ প্রহরীকে মারপিটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও স্মারলিপি প্রদান করা হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই মানববন্ধন ও ইউএনও বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক রুখসানা প্রধান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির  প্রচার সম্পাদক মো. আবু সরকার ও  অর্থ বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির মন্ডল প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙচুর ও দপ্তরি কাম নৈশ প্রহরীকে মারপিটের ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

১

কুড়িগ্রামের রাজারহাটে ৬ জুয়াড়ি গ্রেফতার

২

বগুড়ার দুপচাঁচিয়ায় ৬ মাদকসেবীর কারাদন্ড

৩

নানা পাটেকারের মৃত্যুর ময়নাতদন্তের রিপোর্টে যা জানা গেল

৪

সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে : রফিকুল ইসলাম এমপি

৫

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে : প্রতিমন্ত্রী আজাদ

৬