ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৮:৫৫ পিএম

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে : প্রতিমন্ত্রী আজাদ

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে : প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, আগামী ১২ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ফারাক্কা চুক্তি নবায়ন করে গ্যারান্টি ক্লজ যুক্ত করা এবং অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে।

এর মাধ্যমে ভারত প্রমাণ করবে, তারা বাংলাদেশের প্রকৃত বন্ধুপ্রতিম রাষ্ট্র। আজ রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকায় কাঠের সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সমর্থন নিয়ে নানা বিতর্ক ছিল। তাই গ্যারান্টি ক্লজ যুক্ত করে ফারাক্কা চুক্তি নবায়ন করা হলে এসব বিতর্কের অবসান ঘটবে এবং ভারত প্রকৃত অর্থেই বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ  সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

মীরগড় এলাকায় কাঠের সেতুর স্থলে প্রায় ২০৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন নতুন সেতু নির্মাণ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পাওয়ায় এলাকাবাসী প্রতিমন্ত্রীকে মিষ্টিমুখ করান।

দীর্ঘদিনের প্রত্যাশিত সেতু নির্মাণের উদ্যোগে স্থানীয়দের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা যায়। পরে প্রতিমন্ত্রী পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মধ্যে বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরতে লিফলেট বিতরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে : প্রতিমন্ত্রী আজাদ

১

ঠাকুরগাঁওয়ে মা-ছেলেসহ ৩ জনের আত্মহত্যা

২

‘প্রবল ঘোর’ নিয়ে ফিরলেন কুসুম শিকদার

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

দুই কিলোমিটার সড়ক নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশা এলাকাবাসীর

৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৬