ভিডিও রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০৭:৫৭ পিএম

নওগাঁয় পেঁপে চাষ করে সফল উদ্যোক্তা আমজাদ হোসেন

নওগাঁয় পেঁপে চাষ করে সফল উদ্যোক্তা আমজাদ হোসেন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন আমজাদ হোসেন নামে এক কৃষি উদ্যোক্তা। নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় চুয়ারপুর গ্রামে  সাড়ে তিন বিঘা জমিতে পেঁপে চাষ করে সব খরচ বাদ দিয়ে এক মৌসুমে প্রায় ২৩ লাখ টাকা আয় করার প্রত্যাশা করছেন তিনি।

মো. আমজাদ হোসেন বলেন, ১০ মাস আগে তিনি সাড়ে তিন বিঘা জমিতে ১ হাজার ২৫০টি পেঁপে গাছের চারা রোপণ করেন তিনি। জমি তৈরি, চারা ক্রয়, বাঁশের খুঁটি, জৈব সার, রাসায়নিক সার, মাকরনাশক ইত্যাদি বাবদ খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে গাছে পেঁপে ধরতে শুরু করেছে। কিছু পুরুষ গাছ এবং নানাভাবে নষ্ট হয়ে যাওয়া ৫০টি গাছ বাদ দিলে মোটামুটি ১২শ’ গাছে পুরোপুরি পেঁপে রয়েছে। তিনি জানান, প্রতিটি গাছ থেকে কমপক্ষে ২ মণ করে পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। সেই হিসেবে ১২শ’ গাছ থেকে চলতি বছর প্রায় ২৪শ’ মণ উৎপাদনের আশা করছেন তিনি। প্রতি মণ পেঁপে সর্বনিম্ন ১২শ’ টাকা হিসেবে বিক্রি করছেন। সেই হিসেবে জমিতে উৎপাদিত পেঁপের মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা। খরচ বাদে তার মুনাফা ২৩ লক্ষাধিক টাকা।

আরও পড়ুন

প্রতিদিন এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রচুর সংখ্যক মানুষ বাগান দেখতে এবং পেঁপে কিনতে আসেন। অনেকেই এমন একটি পেঁপে বাগান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন এবং আমজাদ হোসেনের কাছে পরামর্শ কামনা করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মো. মনজুর রহমান বলেন, পেঁপে খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল এবং সবজি। এর প্রাত্যহিক চাহিদা রয়েছে ব্যাপক। পেঁপে চাষ লাভজনক। কৃষি বিভাগ থেকে এমন উদ্যোক্তাদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিতে সব সময় প্রস্তুত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে ‘দ্য ডার্টি পিকচার ২’

১

নওগাঁয় পেঁপে চাষ করে সফল উদ্যোক্তা আমজাদ হোসেন

২

যে খাবারগুলো মাইক্রোওয়েভে দেবেন না

৩

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় নিহত ১

৪

বগুড়ার দুপচাঁচিয়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতারকৃত চার আসামির জামিন দেয়নি দায়রা জজ

৫

আমি চাই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি: বিমানমন্ত্রী

৬