ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় নিহত ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মো. সুরুজ আলী(৬৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিনগত রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ কার্যালয়-সংলগ্ন জে.পি. বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার রাতে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস সুরুজ আলীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রাসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুনপরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ার পর স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন


_medium_1791724999.jpg)
_medium_1791724367.jpg)


_medium_1791723227.jpg)
