ভিডিও রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৬ ০১:০৮ এএম

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

সীমান্তে অর্ধশতাধিক সেনা ইউনিট মোতায়েন করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : দেশের সীমান্তবর্তী নিরাপত্তা জোরদার করতে মরিয়া তেহরান। উত্তর-পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম, পূর্ব সীমান্ত এবং কৌশলগত মাক্রান উপকূলজুড়ে মোতায়েন করা হয়েছে অর্ধশতাধিক অত্যাধুনিক কম্ব্যাট ও সাপোর্ট ইউনিট। সম্প্রতি এক বিশেষ বক্তব্যে ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহি এই তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা থেকে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে তেহরান।

নতুন এই সুরক্ষাবলয় গড়ে তোলার অংশ হিসেবে সামরিক বাহিনীর অপারেশনাল পরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে। একইসঙ্গে পরিবর্তন আনা হয়েছে কম্ব্যাট স্ট্রাকচার বা যুদ্ধ কাঠামোর বিন্যাসে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আধুনিক অস্ত্রের সংযোজনে, যার মধ্যে রয়েছে পিভিসি বা প্রিসিশন-স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন স্মার্ট ও নেটওয়ার্কযুক্ত অস্ত্রশস্ত্র।

আরও পড়ুন

জেনারেল জাহানশাহি জানান, সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় দেশের সীমান্তগুলোতে স্পেশাল ফোর্সেস, র‍্যাপিড রিঅ্যাকশন, স্পেশাল অপারেশনস, মেকানাইজড এবং আর্টিলারি ইউনিটগুলোকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

নৈতিক মনোবল ও অপারেশনাল সক্ষমতার দিক থেকে ইরানের স্থলবাহিনী যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বর্তমান প্রধানমন্ত্রী অনেক পারদর্শী তাই আমরা টিকে আছি’

১

ভাঙা বাঁশের সাঁকোয় ৮ গ্রামের মানুষের ঝুঁকি নিয়ে চলাচল

২

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাজারে শীতের আগাম সবজি, কমেছে দাম

৩

খাল পুনঃখননে বদলে গেছে নীলফামারীর কিশোরগঞ্জের কৃষকের ভাগ্য

৪

ফ্যাসিবাদি শক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে : রেজাউল করিম বাদশা এমপি

৫

বগুড়ার সোনাতলায় যুবদল নেতাকে মারপিট, মোটরসাইকেল ভাঙচুর

৬