ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ অক্টোবর, ২০২৬ ০১:১৬ এএম

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প,

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিলাই। আজ শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

গত দুই বছর এই পুরস্কার পাওয়ার জোর প্রত্যাশা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি পাননি।

এ বছরের নোবেল ঘোষণার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি পুরস্কারটি পাওয়ার যোগ্য; কিন্তু তাকে এটি দেওয়া হবে কি না এ নিয়ে তার সংশয় আছে।

আজ বিজয়ী ঘোষণার পর ট্রাম্প নিজে এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে মার্কিন আইনজীবী ডেভিড স্কলনের করা একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প। যেখানে নাভি পিলাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে তাকে এ পুরস্কার দিয়ে এটির অপমান করা হয়েছে।

আরও পড়ুন

আইনজীবী ডেভিড স্কলন ট্রুথ সোশ্যালে করা ওই পোস্টে লিখেছেন, “আজ নোবেল কমিটি জাতিসংঘের নাভি পিলাইকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে নিজেদের মান-সম্মান পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং এক সময়ের মহান পুরস্কারটিকে অপমান করেছে। পিলাই প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েল বিদ্বেষী একজন মানুষ। নিজের দায়িত্বে থাকা অবস্থায় তিনি সন্ত্রাসীদের তোষামোদ করেছেন এবং হামাসকে পুরস্কৃত করেছেন।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

১

ছাত্রদল যত বেগবান হবে, বিএনপির রাজনীতি তত উর্বর হবে : আবদুস সালাম

২

পরীক্ষায় পাস ও বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়, আটক ১২

৩

দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

৪

হোপের ঝড়ো শতকে ২৪৯ রান করেও হারল ভারত

৫

মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে জেলেদের হামলা, স্পিডবোট ক্ষতিগ্রস্ত

৬