ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৮:০২ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে চালককে অবচেতন করে ভ্যান ছিনতাই

সংগৃহীত,জয়পুরহাটের পাঁচবিবিতে চালককে অবচেতন করে ভ্যান ছিনতাই

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবিতে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ভ্যানচালককে চেতনানাশক খাইয়ে ও মারধর করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার মোবাইল ফোন ও নগদ টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের আমু মেম্বারের মোড় থেকে আংড়া যাওয়ার রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে পথচারীরা রফিকুলকে রাস্তার পাশে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাঝিনা বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তিনি ধরঞ্জী ইউনিয়নের নন্দইল হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন । পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরিবারের দাবি, দুর্বৃত্তরা চেতনানাশক খাইয়ে মারধর করে তার ভ্যান, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়েছে। এই ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে চালককে অবচেতন করে ভ্যান ছিনতাই

১

ভারতের স্যাটেলাইট ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

২

বগুড়ায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে স্কুল হেলথ ক্লিনিক

৩

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

৪

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজায় থাকছে সিসি ক্যামেরাসহ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

৬