ভিডিও বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৬ ০৫:২০ পিএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ ​বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।​

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, দুপুরের দিকে হঠাৎ করেই ঘাট এলাকাসহ পদ্মার মাঝনদীতে প্রবল বাতাস শুরু হয়। এতে নদী উত্তাল হয়ে ওঠে এবং প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হলে ফেরি চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

​তিনি আরও বলেন, এর ফলে উভয় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন আটকে পড়ে।

বর্তমানে পদ্মায় বাতাসের গতি ও ঢেউয়ের তীব্রতা কমে আসায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় আটকে পড়া যানবাহনগুলোকে পর্যায়ক্রমে (সিরিয়াল অনুযায়ী) পারাপার করার জন্য কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

১

আমার বউ আমাকে ‘স্যার’ বলে ডাকে: ট্রাম্প

২

দেড় বছর পর ফের বিয়ের সাজে মেহজাবীন, নেপথ্যে অন্য গল্প

৩

ঢাবিতে মধ্যরাতে ছাত্রদলের দুই গ্রূপের সংঘর্ষ: আহত ৪

৪

ইলিশ আমাদের সম্পদ, এটি রক্ষার দায়িত্বও আমাদের: টুকু

৫

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী

৬