দেড় বছর পর ফের বিয়ের সাজে মেহজাবীন, নেপথ্যে অন্য গল্প
বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসে বিয়ের পিঁড়িতে বসে চমকে দিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের সময় সাজপোশাকে মুগ্ধ করেছিলেন ভক্তদের।
দেড় বছর পর ফের বিয়ের সাজে মেহজাবীন। তবে এবার বাস্তবের বিয়ে নয়, কেবলই কাজের খাতিরে এই সাজ।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ‘সাবা’ অভিনেত্রী।
তাতে দেখা গেলো, সাদা শাড়িতে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন মেহজাবীন। শাড়িজুড়ে সূক্ষ্ম নকশা ও কারুকাজে ফুটে উঠেছে আভিজাত্য। মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি আর কানে ঝোলানো দৃষ্টিনন্দন দুলে তার সাজে যোগ হয়েছে ঐতিহ্যের ছোঁয়া। গলায় একাধিক স্তরের সোনালি ও পান্না রঙের পাথর বসানো ভারি নেকলেস, হাতে মানানসই চুড়ি ও আংটি সাজটিকে দিয়েছে পূর্ণতা। সব মিলিয়ে সাদা ও পান্না সবুজের মেলবন্ধনে আভিজাত্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1791384152.jpg)
_medium_1791379678.jpg)
_medium_1791378341.jpg)

_medium_1791454137.jpg)
_medium_1791451989.jpg)
_medium_1791442969.jpg)