ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ১১:১৪ পিএম

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইন হওয়া ৬ জনকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে পঞ্চগড় শহরের শ্যামলী কাউন্টার থেকে ওই ৬ জনকে আটক করে পুলিশ। এর মধ্যে ৪ জন পুরুষ ও দুইজন নারী।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের বাচ্চু মিয়া (৬০), স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (২৮), সিলেটের মফিজ আলী (২৫), সুনামগঞ্জের সুমন (২০) ও সজিব মিয়া (১৯)। আটককৃতরা সুনামগঞ্জ ও সিলেট এলাকার বাসিন্দা।

আটককৃতদের তথ্যমতে, আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভারত থেকে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইনের পর সীমান্ত পেরিয়ে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের শ্যামলী কাউন্টারে অবস্থান নেন। এ সময় তারা সুনামগঞ্জ ও সিলেটে যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে যান। পরে কাউন্টারের লোকজনকে তারা পরিচয় দেন ভারত থেকে বিএসএফ তাদেরকে বাংলাদেশের পুশইন করেছে। পরে পুলিশকে খবর দেয় বাস কাউন্টারের লোকজন।

আটককৃতদের দাবি, গত ৫ বছর ধরে ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থান করে বিভিন্ন কাজ করে আসছিলেন। গত ৪ এপ্রিল ভারতীয় পুলিশ তাদের আটক করে। জেল থেকে মুক্তি পাওয়ার পর সোমবার বিকেলে কাশ্মীর থেকে তাদের সাথে আরও ১৫০ জনকে বিমানে করে ভারতের বাকডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয়। পরে তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য বিএসএফের হাতে তুলে দেয়া হয়।

আরও পড়ুন

পরে সোমবার গভীর রাতে বিএসএফ পঞ্চগড়ের বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠায়। এরপর তারা বাংলাদেশের নিজ গ্রামে ফেরার জন্য শ্যামলী কাউন্টারে গেলে আটক হয়। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। তবে পঞ্চগড় শহরে পুশইনে আটক হওয়া ৬ জনের বিষয়টি অবগত নয় বলেও জানান তিনি।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশীষ কুমার শীল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্যামলী কাউন্টারে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। তাদের পরিচয় নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে পুশইন হওয়া ৬ জন বাসে উঠতে গিয়ে আটক

১

আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে ঢাবিতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

২

নওগাঁয় স্বর্ণের লোভে ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে নারীকে হত্যা, আসামির যাবজ্জীবন

৩

নীলফামারীর কিশোরগঞ্জে বালু লুটের দায়ে গাড়ি জব্দসহ ২ ব্যক্তির দন্ড

৪

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

৫

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

৬