ভিডিও মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৬ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ পিএম

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

করতোয়া ডেস্ক : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি আঞ্চলিক সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই কর্মকর্তা হলেন- আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে দুই কর্মকর্তা সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সাথে শাখার নিজস্ব আরও ৪ লাখ টাকা নিয়ে মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে আবাদপুকুরের দিকে ফিরছিলেন তারা।

আরও পড়ুন

দুপুরের দিকে পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি তাদের পথরোধ করে। তাদের সবার মাথায় হেলমেট ছিল। এক পর্যায়ে তারা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করে গুরুতর আহত করে।

পরে তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পরে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

১

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ

২

নওগাঁর বদলগাছীতে শিয়ালের কামড়ে শিশুসহ ১২ জন আক্রান্ত

৩

ঢাকায় হত্যার পর লাশ কার্টনে মুড়িয়ে নীলফামারীতে এনে মাটিচাপা

৪

রংপুরে কালো পাথরের খন্ডাংশসহ গ্রেফতার ২

৫

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও জেল-জরিমানা

৬