বগুড়ার সাতমাথায় অটোরিকশার গ্লাস ভাঙ্গার অভিযোগ, চালক আহত
শহর প্রতিনিধি : বগুড়া সিটি কর্পোরেশনের গার্ড মানিকের বিরুদ্ধে মহানগরের সাতমাথায় ব্যাটারি চালিত অটোরিকশার গ্লাস ভেঙ্গে চালক কে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সাতমাথায় মাটিডালী গামী অটোরিকশার চালক সিরাজুল ইসলাম সিটি কর্পোরেশনের ওই গার্ডের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

আক্ষেপ করে সারিয়াকান্দি উপজেলার নিরপলাই গ্রামের অটোরিকশা চালক সিরাজুল ইসলাম রাব্বী জানান, বেলা ২টার দিকে তিনি যাত্রীসহ সপ্তপদী মার্কেটের সামনে থেকে কাজী নজরুল ইসলাম সড়ক হয়ে মাটিডালী যাচ্ছিলেন। এসময় হঠাৎ সিটি কর্পোরেশনের কয়েকজন স্বেচ্ছাসেবকসহ গার্ড মানিক তার অটোরিকশার গ্লাসে লাঠি দিয়ে আঘাত করেন। পরপর তিনবার আঘাতের পর গ্লাসটি ভেঙ্গে পড়ে।
ওই অটোরিকশার যাত্রী কলেজ শিক্ষার্থী রাফসান আহমেদ জানান, তিনি ও তার বন্ধুরা অটোরিকশাটি ভাড়া করে মাটিডালী যাচ্ছিলেন। সিটি কর্পোরেশনের ওই গার্ড আচমকা আঘাত করতে থাকেন। গ্লাস ভেঙ্গে অটোরিকশা চালকের হাত, পা ও মাথায় কয়েক জায়গায় সামান্য কেটেও যায়।
আরও পড়ুনপরে, সাতমাথায় দায়িত্বপালনকারী বগুড়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) জামিরুল নিজের ভিজিটিং কার্ড দিয়ে ওই গার্ড মানিককে সরিয়ে দেন বলেও অভিযোগ করেন অটোরিকশা চালক রাব্বী।
অন্যায়ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়ে নগর ভবনে অভিযোগ দিতে যান অটোরিকশাচালক রাব্বী ও তার যাত্রী সহ একজন পথচারী। সিটি কর্পোরেশন থেকে কোন পদক্ষেপ না নিয়ে তাকে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য করুন







