মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম ছাড়ালো ১৫ লাখ টাকা!
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচ দেখতে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নজিরবিহীন উন্মাদনা। ঐতিহাসিক এই বিদায়ী ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা এমন তুঙ্গে পৌঁছেছে যে, পুনর্বিক্রয়ের বাজারে এক একটি ‘ভিআইপি এক্সপেরিয়েন্স’ টিকিটের দাম চাওয়া হচ্ছে ১৮ লাখ আর্জেন্টাইন পেসো—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার টাকা!
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) টিকিটের আনুষ্ঠানিক বিক্রয় কার্যক্রম শুরু করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সাধারণ ক্যাটাগরির সব টিকিট শেষ হয়ে যায়। ফেডারেশন নির্ধারিত সবচেয়ে কম দামের টিকিটের প্রাতিষ্ঠানিক মূল্য ছিল ৯০ হাজার পেসো (বাংলাদেশি টাকায় প্রায় ৭৬ হাজার ৫০০ টাকা)। তবে প্রাথমিক বিক্রয় শেষ হওয়ার পর অনানুষ্ঠানিক ও পুনর্বিক্রয়ের বাজারে একই সাধারণ টিকিটের দাম উঠে গেছে প্রায় ৬ লাখ পেসো বা প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা, যা মূল দামের প্রায় সাত গুণ।
অন্যদিকে, সবচেয়ে ব্যয়বহুল ক্যাটাগরির আসনের অফিশিয়াল নির্ধারিত মূল্য ছিল ৪ লাখ ৮০ হাজার পেসো (প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা)। কিন্তু অননুমোদিত স্পোর্টস-ট্রাভেল সংস্থা ও পুনর্বিক্রেতারা এই ক্যাটাগরির টিকেটের দাম কয়েক গুণ বাড়িয়ে হাঁকাচ্ছে। 'মুদো ভুয়েলা' নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান ভুয়া অফিশিয়াল এজেন্সির পরিচয় দিয়ে বিশেষ খাবার, মাঠের উপহারসামগ্রী ও বিনোদনের প্রতিশ্রুতিতে একেকটি ভিআইপি প্যাকেজ বিক্রি করছে প্রায় সাড়ে ১৫ লাখ টাকায়। এমনকি সাধারণ গ্যালারির সান মার্তিন নিচু অংশের টিকিটের দামও ব্ল্যাকে প্রায় ১৫ লাখ ৫০ হাজার পেসো বা ১৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকায় ঠেকেছে।
আরও পড়ুনপ্রিয় অধিনায়কের বিদায়বেলায় স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে সরাসরি ইতিহাসের অংশ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকেই টিকিটের এই অবিশ্বাস্য মূল্যবৃদ্ধি ঘটেছে। শেষবারের মতো বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির জাদুকরি নৈপূণ্য দেখার আবেগে অর্থ কোনো বাধাই হয়ে দাঁড়াচ্ছে না আলবিসেলেস্তে সমর্থকদের কাছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1791284023.jpg)
_medium_1791282276.jpg)
_medium_1791279050.jpg)
_medium_1791275668.jpg)
_medium_1791275062.jpg)


