ভিডিও রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০৬:৩৫ পিএম

উচ্চশিক্ষায় বিদেশ গমনকারী শিক্ষার্থীদের জন্য দেশের প্রথম ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

বিদেশে উচ্চশিক্ষার জন্য গমনকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইল খোলা এবং সংক্রান্ত লেনদেনের প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল ও সহজতর করতে "এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং" (MTB Smart Student Banking) নামে একটি বিশেষ ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকিং খাতে এটিই এ ধরণের প্রথম উদ্ভাবনী উদ্যোগ।

গত অক্টোবর ০১, ২০২৬ তারিখে ব্যাংকের করপোরেট হেড অফিস 'এমটিবি সেন্টার'-এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পোর্টালটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মোঃ শাফকাত হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি মোঃ শামসুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ বখতিয়ার হোসেন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং এ.কে.এম. তারেক; চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন; হেড অব রিটেল বিজনেস ও চিফ ব্যাংকাঅ্যাসিওরেন্স অফিসার তাহসিন শহীদ; হেড অব স্টুডেন্ট ব্যাংকিং মোঃ আরিফুর রহমান এবং হেড অব কোর ব্যাংকিং সিস্টেমস অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট শরীফ আহমেদসহ ব্যাংকের বিভিন্ন বিজনেস ও সাপোর্ট ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির মাধ্যমে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো স্থানে বসেই তাদের পছন্দমতো সময়ে স্বাচ্ছন্দ্যে স্টুডেন্ট ফাইলের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। পোর্টালে নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র (ডকুমেন্টস) আপলোড করা এবং তাদের আবেদনের বর্তমান অগ্রগতি বা স্ট্যাটাস ডিজিটালভাবেই ট্র্যাক করতে পারবেন।

আরও পড়ুন

নিয়ন্ত্রণকারী সংস্থা ও ব্যাংকের অভ্যন্তরীণ সিকিউরিটি কাঠামো শতভাগ বজায় রেখে তৈরি এই প্ল্যাটফর্মটি গ্রাহকসেবার মান, কাজের গতি ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রসেসিংয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। একই সাথে এটি কাগজপত্রের স্বচ্ছতা ও ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে।

"এমটিবি স্মার্ট স্টুডেন্ট ব্যাংকিং" পোর্টালটির উন্মোচন এমটিবি’র ডিজিটাল রূপান্তর যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সাথে এটি শিক্ষার্থী সমাজের জন্য উদ্ভাবনী, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে এমটিবি-র দৃঢ় অঙ্গীকারকে পুনরায় প্রতিফলিত করে।3

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষায় বিদেশ গমনকারী শিক্ষার্থীদের জন্য দেশের প্রথম ডিজিটাল স্টুডেন্ট ফাইল পোর্টাল চালু করল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

১

মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন

২

পূবালী ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ক্রেডিট কার্ড ও ব্যাংকিং পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

৩

আমি শিক্ষার্থীদের দাবি পূরণের চেষ্টা করবো: মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

৪

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়ালঘরের সিঁদ কেটে গরু চুরি

৫

বার্জার পেইন্টস ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু

৬