গাজায় ইসরায়েলি হামলায় ভবনে আগুন, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বিমান হামলায় আগুন লেগে গাজা সিটির একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল শনিবার ভোরে নিহতদের মধ্যে এক খ্রিষ্টান মা, মেয়েসহ চারজন নারী রয়েছেন। হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
২০২৬ সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি দখলদারদের হামলায় ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, নিহতের সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বা প্রায় ১১৪ শতাংশ বেড়েছে। নিহতের ৭৩ শতাংশই রামাল্লাহ ও আল-বিরেহ এবং নাবলুস প্রদেশের।
আরও পড়ুনকমিশন জানিয়েছে, সেপ্টেম্বরে পশ্চিম তীরে ফিলিস্তিনি ও তাদের জমি-সম্পত্তির ওপর ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা মোট ২ হাজার ৫১টি হামলা চালিয়েছে। গত মাসে ইসরায়েলি কর্তৃপক্ষের ধ্বংসযজ্ঞে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩২০ ফিলিস্তিনি। তাদের মধ্যে ১৬৪ শিশু ও ৬৪ নারী রয়েছেন।
জুনে জাতিসংঘের ১৪ জন বিশেষ প্রতিবেদক সতর্ক করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি রাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় বসতি স্থাপনকারীদের সন্ত্রাস উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1791098267.jpg)
_medium_1791097625.jpg)
_medium_1791090600.jpg)



_medium_1791099146.jpg)
_medium_1791098968.jpg)
_original_1789018053_original_1789359891_original_1790771618_medium_1791089932.jpg)