ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ০৪ অক্টোবর, ২০২৬ ০১:১৭ পিএম

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে : আইআরজিসি

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদনের সরবরাহব্যবস্থা এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। তিনি আরও বলেন, যত দিন প্রয়োজন, আমরা তত দিন যুদ্ধ চালিয়ে যেতে পারব।

শনিবার (৩ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই। ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সব উপাদান দেশের ভেতরেই উৎপাদন করা হয়। এসব উপাদান রপ্তানিও করা সম্ভব। বালালি বলেন, ক্ষেপণাস্ত্রের উন্নয়নে নতুনত্ব আনার ক্ষেত্রে ইরান নিজস্ব সক্ষমতা ও সামরিক অভিযানের প্রয়োজনীয়তা সম্পর্কে স্পষ্ট ধারণার ওপর নির্ভর করে। এ খাতে দেশটি এমন পরিপক্বতা অর্জন করেছে যে এখন আর বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, আমরা নিজেরাই এসব ব্যবস্থার নকশা তৈরি করি ও উৎপাদন করি। একই সঙ্গে অভিযানের প্রয়োজনীয়তাও বুঝি। এ কারণে আমরা নিয়মিত নতুন উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাই। ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে বালালির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দেশটির সামরিক সরবরাহব্যবস্থা দুর্বল করতে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ইরানের সামরিক সরবরাহব্যবস্থায় সহায়তার অভিযোগে ইরান, হংকং ও পাকিস্তানের ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন অর্থ দপ্তর। তবে বালালির বক্তব্য অনুযায়ী, এসব চাপের মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় উপাদান ও সরবরাহব্যবস্থা সচল রয়েছে। সূত্র : আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলামোটর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওমর ফারুক রুমী গ্রেপ্তার

১

বিশ্ব শিশু দিবস আজ

২

বেআইনি সংগঠনের বেআইনি তৎপরতা আইনি সংগঠন দিয়ে মোকাবিলা করা হবে: রিজভী

৩

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া, পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর সংকেত

৪

অভিনয়জীবনের ৫০ বছর পূর্তিতে সম্মাননা পাচ্ছেন আজিজুল হাকিম

৫

শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

৬