ভিডিও শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৬:১৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে মিজান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আখাউড়া থানা ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, একটি পরিচয়পত্র ও একটি স্মার্টফোন পাওয়া গেছে। পরে পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। মিজান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুরা গ্রামের বাসিন্দা। 

আরও পড়ুন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, রেলসেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনার পদে রদবদল

১

নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২

শনিবার টানা ১০ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

৩

ভারতে খেলবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ মিললো বাংলাদেশের

৪

দেশের সকল খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৫

হাসপাতালের লিফটে সন্তান প্রসব, বিনামূল্যে মা-শিশুকে চিকিৎসা

৬