ভিডিও বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৬ ০৩:১৩ পিএম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চুন্নিরাইট গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৩ অক্টোবর) সকালে ওই উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।

জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্বজনরা জানান, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় জিহাদ।

আরও পড়ুন

এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন।

স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পাওয়া পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করছে ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল, হতে পারে রাষ্ট্রের পতনও

১

উন্নত ও শক্তিশালী জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই: মঈন খান

২

মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের অনুষ্ঠানসূচি প্রকাশ, থাকছে চমক

৩

দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল

৪

ইয়াবাসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার

৫

এবার ভারতের জালে উরুগুয়ের ৬ গোল

৬