ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১১:৫০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের মিজান হত্যাকান্ডে আদালতে বন্ধুর স্বীকারোক্তি

চাঁপাইনবাবগঞ্জের মিজান হত্যাকান্ডে আদালতে বন্ধুর স্বীকারোক্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মাদক সেবন সংক্রান্ত বিরোধেই বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মিজান বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মিজানের বন্ধু শাহীন আলীকে(২৪) গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সে আদালতে মিজানকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দী দেয়।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে মিজান হত্যার রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে। নিহত মিজানুর রহমান(২২) চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। অপরদিকে শাহীন আলী একই গ্রামের জুয়েল রানার ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গত মঙ্গলবার দিনগত রাতে অনুপনগর মোল্লাপাড়া গ্রামের পার্শে নাইস নামে একটি ইটভাটায় মিজানকে ছুরিকাঘাতে খুন করে ফেলে রাখে কে বা কারা। পরে গত বুধবার সকালে স্থানীয়রা ভাটায় মিজানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়দ। এ ঘটনায় নিহতের স্ত্রী বুধবারই থানায়  হত্যা মামলা করেন।

আরও পড়ুন

ওসি আরও জানান, শাহীনকে গত বুধবারই ভাটা থেকেই জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসবাদে শাহীন একাই মাদক সংক্রান্ত কারণেই পরিকল্পিতভাবে মিজানকে হত্যা করেছে বলে জানায়। এরপর গতকাল বৃহস্পতিবার তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে সে দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের মিজান হত্যাকান্ডে আদালতে বন্ধুর স্বীকারোক্তি

১

নওগাঁর মহাদেবপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন

২

পাবনা চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৩

দিনাজপুরের বিরামপুরে রোগীর চাপে স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

৪

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ২

৫

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর নিহত

৬