গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টার দিকে সাংগু নদীর বান্দরবান পৌর এলাকার পাইনছড়া মুখ এলাকায় মরদেহটি পাওয়া যায়।
বান্দরবানে সাংগু নদী থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বান্দরবানে সাংগু নদীর স্রোতে ভেসে যাওয়ার দুদিন পর নুরুল আলম (৫২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানান, কয়েকদিনের বৃষ্টিতে হঠাৎ সাংগু নদীর পানি বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়ে স্রোত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও স্থানীয়রা নদীতে নৌকা নিয়ে অনেক চেষ্টা করেও নিখোঁজ নুরুল আলমকে খুঁজে পাননি।
আরও পড়ুনপরে বৃহস্পতিবার রাতে বান্দরবান পৌর এলাকার পাইনছড়া মুখ এলাকায় সাংগু নদীর তীরঘেঁষা ঝোপে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



 (1)_medium_1790872824.jpg)
_medium_1790870769.jpg)



