ভিডিও শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৬ ১২:১৭ পিএম

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ জনসহ মোট ৪২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। একই সময়ে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে মিরপুর বিভাগ ১১৮ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, গোয়েন্দা বিভাগ পাঁচজন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

অভিযানকালে দুটি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, একটি এসএসডি কার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

১

লেবু দীর্ঘদিন সতেজ রাখতে কী করবেন?

২

বাড়িতে সার মজুদ করে জরিমানা গুনলেন জামায়াত নেতা

৩

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

৪

বিশ্বজুড়ে বড় খাদ্যসংকটের আশঙ্কা

৫

তেলাপিয়ার কেজি ২৫০ টাকা , ব্রয়লার ১৮০ টাকা

৬